সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ’ শুভ উদ্বোধনওয়াগ্যোয়াই পোয়ে’ ঘিরে রুমা বাজারে শুঁটকি মাছের বাজার জমজমাটবাজারে এলো শক্তিশালী ব্যাটারির নতুন স্মার্টফোন ‘হেলিও ৬৫’বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘর
আন্তর্জাতিক শিক্ষা

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলা নিহত ২

শেয়ার করুন:

আন্তর্জাতিক ডেস্ক,

লিগ্যাল ভয়েস : যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ে এক বন্দুকধারী হামলা চালিয়েছে। এতে অন্তত ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৪ জন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে খবরে বলা হয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৫ টা ৪০ মিনিট নাগাদ এ হামলার ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়টি ক্যারোলিনা অঙ্গরাজ্যের প্রধানতম শহর শার্লটেতে অবস্থিত।

হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইতিমধ্যে এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

ওই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পুলিশ প্রধান জেফ বেকার বলেছেন, অজ্ঞাত এক ব্যক্তি বন্দুক দিয়ে শিক্ষার্থীর ওপর গুলি চালিয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তারা।

এছাড়া তিনি জানান, কয়েকজন পুলিশ গিয়ে হামলাকারীকে আটক করে। তবে তার পরিচয় সম্পর্কে কিছুই জানায়নি পুলিশ। এ ঘটনার তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

শহরটির মেয়র ভি লাইলেস এক টুইট বার্তায় হতাহতের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।

Powered by Done 5 Technologies