বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
বাংলাদেশ শীর্ষ খবর

জাকাত ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ : দুদকের অভিযান

শেয়ার করুন:

নারায়ণগঞ্জ প্রতিনিধি ,

লিগ্যাল ভয়েস : জাকাত ফান্ডসহ মসজিদের ইমামদের কাছ থেকে প্রাপ্ত অর্থ আত্মসাতের অভিযোগে নারায়ণগঞ্জের ইসলামিক ফাউন্ডেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার এ তথ্য জানান।

দুদক সূত্রে জানা যায়, দুদকের হটলাইন ১০৬-এ অভিযোগ আসে নারায়ণগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মহিউদ্দিন জেলার জাকাত ফান্ড এবং প্রত্যেক মসজিদে কুরআন শিক্ষা প্রোগ্রামের ৭০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এর পরই দুদক, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা- ২ এর একটি এনফোর্সমেন্ট টিম গতকাল এ অভিযান চালায়।

প্রণব কুমার বলেন, দুদক প্রাপ্ত তথ্যাবলি পর্যালোচনায় জানতে পারে ওই সহকারী পরিচালক জাকাত ফান্ড, জেলার প্রায় ১ হাজার ৪০০ মসজিদের কুরআন শিক্ষা প্রোগ্রামের টাকা ও বিভিন্ন ফান্ডের প্রায় ৭০ লাখ টাকা আত্মসাৎ করেছেন।
এ বিষয়ে অনুসন্ধান শেষে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে বলে দুদক সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies