রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
নির্বাচিত

ধর্ষণের ভিডিও দেখিয়ে অভিনেত্রীকে ব্ল্যাকমেইল, চিকিৎসক গ্রেফতার

শেয়ার করুন:

শারাফত মনজু,

লিগ্যাল ভয়েস : ২১ বছর বয়সী একজন মডেল-অভিনেত্রীকে ধর্ষণের দায়ে এক চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল সমালোচনা। ভারতের মুম্বাইয়ে এ ঘটনাটি ঘটেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর সবাই ওই চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জানা গেছে, ওই মডেল ও অভিনেত্রীকে একাধিকবার ধর্ষণের পর সেই ভিডিওচিত্র ধারণ করেছে ৫২ বছরের এক চিকিৎসক। সেই ভিডিও দিয়ে তিনি প্রতিনিয়ত ব্ল্যাকমেইল করতেন । বাধ্য হয়েই থানায় অভিযোগ দায়ের করেন ওই অভিনেত্রী। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতারও করা  দেশটির পুলিশ জানিয়েছে, একটি হিন্দি ধারাবাহিকের সূত্রে চিকিৎসকের সঙ্গে মুম্বাইয়ে পরিচয় হয়েছিল ওই মডেলের। সেখান থেকেই প্রেম। পরবর্তীতে এক সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন তারা। ‘লিভ ইন’ করতেন দু’জনে। ওই মডেল-অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতেই চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়। পরে চিকিৎসককে তার বাড়ি থেকেই গ্রেফতার করা হয়।

ওই অভিনেত্রীর অভিযোগ, তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল। বন্ধুত্বের সূত্র ধরেই পরে এক সঙ্গে থাকতে শুরু করেন তারা। এর মধ্যে তাকে ধর্ষণ করে ওই চিকিৎসক। শুধু তাই নয়, আপত্তিকর ছবিও তুলে রাখেন। ওই ছবি ও ভিডিও প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে তাকে বারবার ধর্ষণ করেছে ওই চিকিৎসক।

Powered by Done 5 Technologies