বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
নির্বাচিত

আতঙ্ক ছড়াতে পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণ : ডিএমপি কমিশনার

শেয়ার করুন:

রানা চৌধুরী,

লিগ্যাল ভয়েস ডেস্ক : জনমনে আতঙ্ক ছড়াতে একটি মহল পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো: আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, ওই মহল পুলিশের মনোবল নষ্ট করার অপচেষ্টা করছে। সোমবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বিস্ফোরণে আহত রিকশাচালক লাল মিয়াকে দেখতে গিয়ে এ কথা বলেন। এ সময় তিনি তার চিকিৎসার খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সাথে আলাপ করেন।

ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর মালিবাগ মোড়ে বিস্ফোরিত ককটেলটি স্বাভাবিকের চেয়ে বেশি শক্তিশালী ছিল। এটি একটি ইম্প্রোভাইজড ককটেল। আগে থেকেই তা গাড়িতে পেতে রাখা হয়েছিল।

তিনি বলেন, মালিবাগে ককটেল বিস্ফোরণের পর কাউন্টার টেরোরিজম ইউনিট ও বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা আলামত সংগ্রহ করেছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ চলছে। তদন্ত শেষ হলেই ঘটনার বিস্তারিত তথ্য জানা যাবে।

রোববার রাত ৯টায় রাজধানীর মালিবাগ মোড়ে সিএনজি পাম্পের বিপরীতে ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থাকা এসবি’র পরিত্যক্ত একটি সিঙ্গেল ক্যাবিন পুলিশ পিকআপে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ডিএমপির ট্রাফিক পূর্ব (সবুজবাগ) বিভাগের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদা খাতুন ও রিক্সাচালক লাল মিয়া আহত হন।

আহত রাশেদা খাতুন পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে বর্তমানে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি আছেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies