শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
নির্বাচিত রাজনীতি সংসদ

বগুড়া-৬ আসন উপনির্বাচনে গোলাম মোহাম্মদ সিরাজকে চূড়ান্ত

শেয়ার করুন:

তৌফিক ইমাম,

লিগ্যাল ভয়েস : বগুড়া-৬ আসনে উপনির্বাচনে গোলাম মোহাম্মদ সিরাজকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি। আজ সোমবার নির্বাচন কমিশন তার প্রার্থিতা বৈধ ঘোষণার পর দল থেকে তাকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রার্থী নিজেই।

গত ৩০ ডিসেম্বরের একাদশ সংসদ নির্বাচনে বগুড়ার এ আসনটি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি শপথ না নেওয়ায় আসনটি শূন্য হয়।

পরে নির্বাচন কমিশন এ আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করলে প্রাথমিকভাবে বিএনপি থেকে গোলাম মোহাম্মদ সিরাজ, অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান ও রেজাউল করিম বাদশা মনোনয়ন জমা দেন। তাদের মধ্যে যাচাই-বাছাই শেষে মাহবুবুর রহমানের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন।

সোমবার সকালে রিটার্নিং কর্মকর্তা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ্ এ আসনে বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণা করেন।
এ বিষয়ে সিরাজ বলেন, ‘দল আমাকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে।’

গত ৮ মে নির্বাচনী ঘোষিত এ উপনির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২৩ মে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী ৩ জুন। প্রতীক বরাদ্দ শেষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৪ জুন।

Powered by Done 5 Technologies