শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলক
আন্তর্জাতিক

সিরিয়ার উত্তরাঞ্চলে ব্যাপক সংঘর্ষ, শতাধিক যোদ্ধা নিহত

শেয়ার করুন:

আন্তর্জাতিক ডেস্ক,

বৈরুত, লিগ্যাল ভয়েস ডেস্ক : সিরিয়ার উত্তরাঞ্চলে সরকারি বাহিনী ও জিহাদিদের মধ্যে ব্যাপক সংঘর্ষে একশ’র বেশি যোদ্ধা নিহত হয়েছে। এদিকে অস্ত্রবিরতি চুক্তি সত্ত্বেও বিরোধীদের শক্ত ঘাঁটি এলাকায় সহিংসতা বেড়ে গেছে।
বৃহস্পতিবার যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা একথা জানায়। খবর এএফপি’র।

মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, বুধবার থেকে শুরু হওয়া সর্বশেষ সহিংসতায় আট বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের মধ্যে ছয়জন জিসর আল- শুঘুর শহরে সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত হয়। এই ছয়জনের মধ্যে এক শিশু রয়েছে।

ব্রিটেন ভিত্তিক ওই মানবাধিকার সংস্থা জানায়, সেখানে বুধবার রাত থেকে শুরু হওয়া ব্যাপক যুদ্ধ ও বিমান হামলায় সরকারি বাহিনীর কমপক্ষে ৫৭ সদস্য এবং ৪৪ জিহাদি ও অনুগত বিদ্রোহী নিহত হয়েছে।

পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আবদেল রাহমান বলেন, ‘ওই এলাকায় সরকারি বাহিনীর বিমান ও কামান হামলা অব্যাহত থাকায় সেখানে এখনো লড়াই চলছে।

জাতিসংঘ জানায়, তারা বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য সেবা কর্মীদের ওপর হামলার খবর পেয়েছে।
জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এসব হামলার কঠোর নিন্দা এবং তিনি হাসপাতালসহ বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনা রক্ষা করার আহ্বান জানিয়েছেন।

২০১১ সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে ৩ লাখ ৭০ হাজারের বেশি লোক নিহত হয়েছে।

Powered by Done 5 Technologies