শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলক
আন্তর্জাতিক

ড্রোন ধ্বংসের মার্কিন দাবি মিথ্যা প্রমাণে ফুটেজ প্রকাশ করবে ইরান

শেয়ার করুন:

আন্তর্জাতিক ডেস্ক,

লিগ্যাল ভয়েস : ইরানের ড্রোন ধ্বংসের মার্কিন দাবি যে মিথ্যা ও ভিত্তিহীন তা প্রমাণে খুব শিগগিরই ফুটেজ প্রকাশ করবে আইআরজিসি। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি’র জনসংযোগ বিভাগ শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি ড্রোন ধ্বংসের যে দাবি করেছেন তা ডাহা মিথ্যাচার। ট্রাম্প যে ড্রোনটি ধ্বংসের দাবি করেছেন সেটি মার্কিন রণতরী ইউএসএস বক্সারের ছবি তোলার পর নিরাপদে ফিরে এসেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

আইআরজিসি’র বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা খুব শিগগিরই যে ফুটেজ প্রকাশ করব তাতে দেখা যাবে ইরানি মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস বক্সারের হরমুজ প্রণালীতে প্রবেশ এবং এর আগে ও পরের দৃশ্য। ড্রোনের তোলা ফুটেজে এটা স্পষ্ট হবে যে, ট্রাম্প ড্রোনটি ধ্বংসের দাবি করার পরও সেটি মার্কিন যুদ্ধজাহাজের ছবি তুলে তা কেন্দ্রে প্রেরণ করেছে এবং মিশন শেষ করে ড্রোনটি ঘাঁটিতে ফিরেছে।

ট্রাম্প হরমুজ প্রণালীতে একটি ইরানি ড্রোন ধ্বংসের দাবি করলেও ইরান বলেছে, তাদের কোনো ড্রোন ধ্বংস হয় নি।

মার্কিন বাহিনী নিজেদেরই কোনো ড্রোন ধ্বংস করে থাকতে পারে বলে ইরান আশঙ্কা প্রকাশ করেছে।

Powered by Done 5 Technologies