বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
শীর্ষ খবর

বাণিজ্যের প্রসারে ডিজিটাল পদ্ধতিতে ব্যবসায়ীদের সেবা দেয়া হচ্ছে- টিপু মুনশি

শেয়ার করুন:

সাইয়্যেদ মোহাম্মদ রবি,

লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের বাণিজ্য উন্নযনে মেধার বিকল্প নেই। বাণিজ্যের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। মেধা সঠিক ভাবে কাজে লাগিয়ে বাণিজ্যের উন্নয়ন ঘটাতে হবে। দেশে বাণিজ্যের প্রসার ঘটাতে ডিজিটাল পদ্ধতিতে ব্যবসায়ীদের সেবা প্রদান করা হচ্ছে। প্রতিযোগিতা মূলক বিশ্ববাণিজ্যে টিকে থাকতে হলে মেধাকে কাজে লাগাতে হবে। পণ্যের বৈচিত্র আনতে মেধাকে সঠিক ভাবে কাজে লাগাতে হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময়ই বলেন বাণিজ্যের জন্য আমরা দ্বার খুলে দিবো। দেশে ও আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বাংলাদেশ সব পদক্ষেপ গ্রহণ করবে।

প্রধানমন্ত্রীর ঘোষণা মোতাবেক বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন অফিস গুলোকে ডিজিটাল করা হয়েছে। এখন ইউরোপিয়ন ইউনিয়ন থেকে জিএসপি সুবিধা পেতে ব্যবসায়ীগণ নিজেরাই নিজেদের সার্টিফিকেট ইস্যু করবেন। ট্রেড লাইসেন্স নবায়ন অনলাইনে করা হচ্ছে, জয়েন্ট স্টক কোম্পানির কাজ এখন অনলাইনেই করা হচ্ছে।  বাংলাদেশে এখন অতি সহজেই ব্যবসা করা যায়। বিশ্ববাণিজ্য সংস্থার পরামর্শ মোতাবেক বাংলাদেশ বাণিজ্য সহজি করনে অনেক এগিয়ে গেছে।

বাণিজ্যমন্ত্রী ঢাকায় প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ এর বার্ষিক সাধারণ সভা-২০১৯ এ প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা মোতাবেক ২০২১ সালের আগেই বাংলাদেশ ডিজিটাল মধ্য আয়ের দেশে পরিনত হবে। ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করা হবে। বর্তমান সরকারকে বলা হয় ব্যবসা বান্ধব সরকার। ব্যবসা-বাণিজ্য প্রসারের জন্য সরকার সবকিছুই করবে।

গতবছর বাংলাদেশ ৪০.৫৩৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করা হয়েছে। এটা ছিল লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ১০.৫৫ ভাগ।

আগামী ২০২১ সালে দেশের মোট রপ্তানির পরিমান দাঁড়াবে ৬০ বিলিয়ন মার্কিন ডলার। দেশে এখন কোন খাদ্য সংকট নেই। সরকার ইতোমধ্যে ২ লাখ মেট্রিক টন চাল রপ্তানির সিদ্ধান্তি নিয়েছে।

ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশের প্রেসিডেন্ট হুমায়ুন রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি রিসার্স ইনস্টিটিউট অফ বাংলাদেশ  এর রিসার্স ডিরেক্টর  ড. এম এ রাজ্জাক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এফবিসিসিআই এর প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এর রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জিওফ্রে ম্যাকডোনাল্ড, ইন্টারন্যাশনাল অরর্গানাইজেশন ফর  মাইগ্রেশন এর চিফ অফ মিশন জিওরজি গিগাউরি।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies