শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শীর্ষ খবর স্বাস্থ্য

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে মনিটরিং সেল গঠন করা হচ্ছে: ওবায়দুল কাদের

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার,

লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে মনিটরিং সেল গঠন করা হচ্ছে।

শনিবার সকালে রাজধানীর ফার্মগেটে ডেঙ্গু সচেতনতামূলক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, যারা সব দিক দিয়ে ব্যর্থ তারাই জরুরি অবস্থা জারির দাবি করে।

মন্ত্রী বলেন, তারা ডেঙ্গু প্রতিরোধে নেই, বন্যার্তদের পাশে নেই। তারা বলছে জরুরি অবস্থা জারি করতে। আমরা বলছি তারা যে সংকটে আছে তাদেরকে উদ্ধারের জন্য জরুরি অবস্থা দরকার।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নির্দেশে যতদিন আমরা পরিষ্কার বাংলাদেশ, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়তে না পারবো ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলবে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies