শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
নির্বাচিত

স্বরাষ্ট্রমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন মঙ্গলবার

শেয়ার করুন:

সিনিয়র রিপোর্টার,

লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর : ১৬ সদস্যের প্রতিনিধি দল নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মঙ্গলবার তিন দিনের সফরে ভারত যাচ্ছেন। দ্বিপাক্ষিক বিভিন্ন কর্মসূচি নিয়ে তিনি দিল্লিতে থাকবেন ৮ আগস্ট পর্যন্ত।

সফরে তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন। তবে গুরুত্ব পেতে পারে পারে অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমন ইস্যু। দুই মাস আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনও বিদেশি মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন অমিত শাহ।

৭ আগস্ট বুধবার মূল বৈঠক অনুষ্ঠিত হবে দিল্লির তাজ হোটেলে। ৮ আগস্ট বৃহস্পতিবার দেখা করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। ওই দিন বিকালে ঢাকায় ফিরবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে প্রতিনিধি দলে রয়েছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, স্বরাষ্ট্র সচিব (সুরক্ষা) মোহাম্মদ শহিদুজ্জামান, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, কোস্টগাডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মোহাম্মদ আশরাফুল হক, পাসপোর্টের অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল সোহায়েল হোসেন খান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মো. জামাল উদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবু বক্কর সিদ্দিকী, মহাপরিচালক এসআরসিসি (প্রধানমন্ত্রী দফতর) মহাপরিচালক নিলিমা আক্তার, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হারুন অর রশিদ বিশ্বাস, পররাষ্ট্রমন্ত্রণালয়ের মহাপরিচালক তারেক মোহাম্মদ, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের উপসচিব মো. দেওয়ান মাহবুবুর রহমান, ভূমি সংস্কার ও জরিপ অধিদফতরের সহকারী পরিচালক (সার্ভে) মো. ফেরদৌস হোসেন ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরীফ মাহমুদ অপু।

স্বরাষ্ট্রমন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, অবৈধ অভিবাসন, চোরাচালান, রোহিঙ্গা সংকট এবং ভ্রমণ ব্যবস্থা সম্পর্কিত দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনা হবে। উল্লেখ্য, ভারতের সঙ্গে বাংলাদেশের ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে।

Powered by Done 5 Technologies