বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
অর্থ ও বাণিজ্য

বিনিয়োগের জন্য বাংলাদেশে এখন দারুন পরিবে: টিপু মুনশি

শেয়ার করুন:

সাইদুর রনি,

লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর : তৈরি পোশাক, ওষুধ, পাট ও পাটজাত পণ্য, জুতা, প্লাস্টিকসহ বাংলাদেশের পণ্য আমদানি বাড়ানোর জন্য উরুগুয়ে সরকারের প্রতি আহবান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপ মুনশি।

উরুগুয়ে সফররত বাণিজ্যমন্ত্রী গতকাল মনটিভিডিওতে উরুগুয়ের পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী রোডালফো নিন নোভোয়ারের সাথে আনুষ্ঠানিক বৈঠকে এই আহবান জানান।

টিপু মুনশি বলেন, বাংলাদেশ ও উরুগুয়ের মধ্যে বাণিজ্যের পরিমাণ খুবই সামান্য। উভয় দেশ উদ্যোগ গ্রহন করলে বাণিজ্যের পরিমান বৃদ্ধি করা সম্ভব। তিনি জানান, গত অর্থবছরে বাংলাদেশ উরুগুয়েতে ১১ দশমিক ৬৭ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে,একই সময়ে বাংলাদেশ আমদানি করেছে ১৩ দশমিক ৩০ মিলিয়ন ডলারের পণ্য।

বাণিজ্যমন্ত্রী বলেন, দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট মার্কোসার ( ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ের সমন্বয়ে গঠিত) ভুক্ত দেশগুলোতে বাংলাদেশের তৈরি পোশাকের বিপুল চাহিদা রয়েছে। বাংলাদেশ উচ্চ আমদানি শুল্কহারের কারনে পণ্য রপ্তানি করতে পাচ্ছে না।এ শুল্কহার কমানোর বিষয়ে উরুগুয়ে সরকার পদক্ষেপ গ্রহণ করলে উভয় দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এর জবাবে উরুগুয়ের অর্থমন্ত্রী বাংলাদেশের সাথে বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন। একই সাথে তিনি বাংলাদেশের প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়টি যেন মার্কোসারের আগামী শীর্ষ সম্মেলনে উত্থাপন হয়, সেক্ষেত্রে উরুগুয়ে সরকার সহায়তা করবে বলে জানান।

বৈঠকে উরুগুয়ে সফরের জন্য ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং কূটনৈতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসা অব্যাহতি এবং কৃষি, মৎস ও পশুপালন খাতে সহায়তা প্রদান ও সাংস্কৃতিক দলের সফর নিয়ে ইতিবাচক আলোচনা হয়।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies