বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
আন্তর্জাতিক শীর্ষ খবর

‘ডোনাল্ট ট্রাম্প বোকা’- আয়াতুল্লাহ ইমামি

শেয়ার করুন:

আন্তর্জাতিক ডেস্ক,

লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বোকা বলে মন্তব্য করেছেন ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ ইমামি কাশানি। তিনি শুক্রবার তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেন।

ইমামি কাশানি ট্রাম্পের উদ্দেশে বলেন, হে ট্রাম্প তুমি বোকা এবং তুমি নিজের বোকামি গোটা বিশ্বের সামনে তুলে ধরেছ, কিন্তু এর বিপরীতে ইসলামী ইরান ও সাহসী ইরানি জাতি হচ্ছে বিপ্লবী।

তিনি আরও বলেন, শত্রুদের অর্থনৈতিক চাপের মুখে ইরানিরা জাতি ইসলামি বিপ্লব থেকে সরে যাবে না। শত্রুরা এখন ইরানের দৃঢ়তা ও শক্তিমত্তার বিষয়টি উপলব্ধি করতে শুরু করেছে।

ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বভার-৩৭৩ উন্মোচনের প্রতি ইঙ্গিত করে ইমামি কাশানি বলেন, ইরানের মহান জাতি জ্ঞান-বিজ্ঞান ও সামরিক ক্ষেত্রে সব ধরনের কৌশল ও প্রযুক্তি অর্জন করতে সক্ষম হয়েছে।

এছাড়া তিনি বলেন, ইরানিরা গত ৪০ বছরে বিশ্বের সামনে প্রমাণ করেছে তারা শান্তিকামী , কিন্তু আমেরিকা ও তার মিত্রদেরকে এখন সবাই অপরাধী হিসেবেই চেনে। তথ্য সূত্র: পার্স টুডে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies