সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শীর্ষ খবর

১০ টাকার টিকিট কেটে চোখ দেখালেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন:

সিনিয়র রিপোর্টার,

লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর : সাধারণ রোগীদের মতো সরকারিভাবে নির্ধারিত ১০ টাকা মূল্যের বহির্বিভাগের টিকিট কেটে সেবা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার সকাল ৮টায় রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে টিকিট কেটে চোখ দেখান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এসময় হাসপাতালের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান শেখ হাসিনা।

হাসপাতালে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাধারণ রোগীদের মতো চিকিৎসা নেওয়ার ঘটনা এই প্রথম নয়। চলতি বছরের এপ্রিলে এই হাসপাতালেই একইভাবে চোখের চিকিৎসা নিয়েছিলেন শেখ হাসিনা।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies