শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
নির্বাচিত বাংলাদেশ

উনি ওনার হাতটা একটু দেখে নিক, কত রক্ত লেগে আছে: আইনমন্ত্রী

শেয়ার করুন:

পিয়াল টিক্কা,

লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘ফখরুল সাহেব (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) যে বলেন রক্তে রঞ্জিত আওয়ামী লীগের হাত, উনি ওনার হাতটা একটু দেখে নিক, ওনার হাতে কত রক্ত লেগে আছে। তারপর উনি অন্যের দোষ দিক।’

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ নেতাদের নয়, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত রক্তে রঞ্জিত।

মন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারের হত্যা করেছিল জিয়াউর রহমানরা। রক্তে রঞ্জিত জিয়াউর রহমানের হাত। বিএনপি প্রতিষ্ঠা করার পর ক্যু’র নাটক করে সেনাবাহিনী ও বিমানবাহিনীর পাঁচ-ছয় হাজার সৈন্যকে হত্যা করেছিল জিয়াউর রহমান।

Powered by Done 5 Technologies