বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
আন্তর্জাতিক

ভারতে গ্যাস প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৭

শেয়ার করুন:

আন্তর্জাতিক ডেস্ক /

লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
ভারতের মুম্বাইয়ে একটি গ্যাস ও তেল প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন নিহত হয়েছে। এছাড়া এতে দগ্ধ হয়েছেন আরও অনেকে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে মুম্বাইয়ের কাছে উরানে সরকারি তেল সংস্থা ও এনজিসির একটি তেল ও গ্যাস প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এছাড়া এতে দগ্ধ হয়েছেন আরও অনেকে।

পুলিশ ওই প্ল্যান্টের চারপাশে ১ কিলোমিটার এলাকা সম্পূর্ণ ঘিরে রেখেছে। দেশটির দমকল কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলে খবরে বলা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উরান প্লান্টে তেল এবং গ্যাস পাইপ লাইনে ভয়াবহ আগুন লাগে এবং মুহূর্তেই ওই আগুন আরও ভয়াবহ রূপ নেয়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকল বাহিনী, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

ওএনজিসি ভারতের বৃহত্তম অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস সংস্থা, যা দেশটির দেশীয় উৎপাদনে প্রায় ৭০ শতাংশ অবদান রাখে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies