বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম
খাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নির্বাচিত

ঢাকা বিমানবন্দরে বিমানের নারী ক্রু-র শরীরে বাঁধা ৮২টি সোনার বার জব্দ

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার/লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

৮২টি সোনার বার জব্দ করা হয়েছে এক নারী ক্রুর কাছ থেকে ঢাকা বিমানবন্দরে আজ বৃহস্পতিবার প্রায় ১০ কেজি সোনার বারসহ একটি বেসরকারি বিমানসংস্থার এক নারী ক্রুকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

সকালে ওই বিমান কর্মীর কাছ থেকে ৮২টি সোনার বার জব্দ করা হয়েছে বলে বিমানবন্দর নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার রাশেদুল ইসলাম খান জানান।

মি: খান জানিয়েছেন, জব্দ করা সোনার বারের বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা।

রাশেদুল ইসলাম খান বলেছেন বেসরকারি সংস্থার একটি বিমান ওমানের মাসকাট থেকে গতকাল বেলা ১১টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে।

ফ্লাইটটির একজন নারী গ্রিন চ্যানেল দিয়ে বেরিয়ে যখন টার্মিনাল এলাকায় আসেন তখন পুলিশের সন্দেহ হওয়ায় পুলিশ তাকে আটকায়।

পুলিশের কাছে আগাম খবর ছিল যে ওই বিমানের একজন নারী কর্মীর কাছে লুকানো সোনার বার আছে।

বিচিত্র যেসব উপায়ে সোনা পাচার হয় ভারতে

তরুণীর পেট থেকে বেরুলো দু কেজি সোনা, ৬০টি মুদ্রা

বাংলাদেশের বেশিরভাগই সোনাই চোরাই পথে আসে বলে অভিযোগ
মি: খান বলেন তল্লাশিতে ওই বিমানকর্মীর দুই ঊরুতে ৮২টি সোনার বার স্কচ টেপ দিয়ে পেঁচিয়ে বাঁধা অবস্থায় ধরা পড়ে।

সোনার বার জব্দের ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় বিমানবন্দর আর্মড পুলিশ।

মি: খান জানিয়েছেন ওই নারী ক্রু এর আগেও বেআইনিভাবে সোনা বাংলাদেশে নিয়ে এসেছেন বলে তাদের কাছে খবর রয়েছে।

তিনি বলেছেন বিমানের ওই কর্মীকে এখন বিমানবন্দরের থানায় রাখা হয়েছে।

এই ঘটনায় তার বিরুদ্ধে প্রচলিত আইনি ব্যবস্থা নেওয়া হবে তিনি জানিয়েছেন।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার রাশেদুল ইসলাম খান আরও জানিয়েছেন বাংলাদেশে অতীতে আকাশপথে চোরাইভাবে মলদ্বারে এবং শরীরের অন্য অংশে বেঁধে সোনা নিয়ে আসার অনেক ঘটনা আছে ।

Powered by Done 5 Technologies