বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
আইন-আদালত

এতিমের টাকা আত্মসাৎ করায় খালেদা জিয়া জেলে আছেন : আইনমন্ত্রী

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়া/লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করায় জেলে আছেন। তার জামিনের এখতিয়ার একমাত্র আদালতের।

জেলার আখাউড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির বিষয়টি একান্তই আদালতের। আদালত কি করবেন এটা আদালতই ঠিক করবে। এখানে সরকারের কিছু করার নেই।

এরশাদকে নিয়ে শেখ হাসিনা গণতন্ত্র হত্যা করেছেন, বিএনপি’র মহাসচিবের এমন বক্তব্য প্রসঙ্গে আনিসুল হক বলেন, ‘যখন এরশাদ খালেদা জিয়াকে গুলশানের একটি বাড়ি দেয় আর ক্যান্টনমেন্টের ভেতর সাড়ে বাইশ বিঘার একটি বাড়ি দিয়ে দেয় তখন এরশাদ খুব ভাল লোক ছিল। যখন এরশাদ গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করে তখন তিনি খারাপ হয়ে যান। উনাদের কথা জনগণ বিশ্বাস করবে না।’

আইন সচিব গোলাম সারওয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দোলা খান, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, আখাউড়া পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ সাপলু ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন এসময় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies