বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
রুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগ
নির্বাচিত বিজ্ঞান ও প্রযুক্তি

ডিজিটাল ফরেনসিক ল্যাব প্রতিষ্ঠায় ব্যবস্থা গ্রহণের সুপারিশ সংসদীয় স্থায়ী কমিটির

শেয়ার করুন:

সিনিয়র রিপোর্টার/লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় তথ্যপ্রযুক্তির উন্নয়নে ডিজিটাল ফরেনসিক ল্যাব প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতি সুপারিশ করা হয়েছে।

আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি এ. কে.এম রহমতুল্লাহ’র সভাপতিত্বে সভায় কমিটির বিশেষ আমন্ত্রণে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার উপস্থিত ছিলেন।

কমিটির সদস্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বেনজীর আহমদ, রেজওয়ান আহাম্মদ তৌফিক, ফাহ্মী গোলন্দাজ বাবেল, আহমেদ ফিরোজ কবির, মনিরা সুলতানা, জাকিয়া পারভীন খানম ও অপরাজিতা হক বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠান সংক্রান্ত চিঠি সকল জাতীয় সংসদ সদস্যের নিকট যেনো প্রেরণ করা হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে আগামী ৭ দিনের মাঝে চিঠি পাঠানোর জন্য কমিটি সুপারিশ করে।

এতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কার্যক্রম পর্যবেক্ষণ, যাচাই-বাছাই ও দিক-নির্দেশনা দিয়ে বিভাগকে সহায়তা করার জন্য কমিটি সদস্য বেনজীর আহমদকে আহবায়ক করে ৪ সদস্য বিশিষ্ট উপ-কমিটি গঠন করা হয়। এছাড়া তথ্যপ্রযু্িক্ত বিভাগের কার্যক্রম পর্যবেক্ষণ, যাচাই-বাছাই ও দিক-নির্দেশনা দিয়ে বিভাগকে সহায়তা করার জন্য কমিটি সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিককে আহ্বায়ক করে ৪ সদস্য বিশিষ্ট উপ-কমিটি গঠন করে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব, তথ্যপ্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিবসহ বিভিন্ন সংস্থাপ্রধানগণ, মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies