সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
প্রবাস

সৌদি আরব বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিতে আগ্রহ প্রকাশ

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার/লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

সৌদি আরবের বিভিন্ন কোম্পানি বাংলাদেশ থেকে দক্ষ ও আধাদক্ষ জনশক্তি নিয়োগের আগ্রহ ব্যক্ত করেছে। আজ রিয়াদে বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত এক সেমিনারে অংশ গ্রহণকালে সৌদি আরবের বিভিন্ন জনশক্তি নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ আগ্রহ ব্যক্ত করেন।

‘বাংলাদেশ-এ হাব ফর এফোর্ডেবল এন্ড কোয়ালিটি হিউম্যান রিসোর্সেস’ শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
দূতাবাসের শ্রম কল্যাণ উইং আয়োজিত এ সেমিনারে উপ-মিশন প্রধান ড. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ইমরান আহমদ বলেন, বর্তমান সরকার সৌদি আরবে বাংলাদেশের জনশক্তি নিয়োগের প্রক্রিয়া সহজ করার পাশাপাশি অভিবাসন ব্যয় কমানোর লক্ষ্যে কাজ করছে। প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, সৌদি আরবের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
‘আমরা চাই আগামী দিনে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে এ সম্পর্ক আরও দৃঢ় হবে’।

তিনি বলেন, বিদেশে দক্ষ জনশক্তি রফতানির জন্য বাংলাদেশে আধুনিক ও উন্নতমানের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে।

আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, প্রবাসী কল্যাণ মন্ত্রী সৌদি নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে জসশক্তি সংক্রান্ত তাদের চাহিদা জানানোর জন্য অনুরোধ করেন, যাতে বাংলাদেশ থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানপূর্বক জনশক্তি রফতানি করা সম্ভব হয়।

প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, জনশক্তি রফতানি প্রক্রিয়া আরো সহজ ও দ্রুত করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেয়া হবে। কোনো রিক্রুটিং এজেন্সি প্রয়োজনীয় প্রশিক্ষণ ছাড়া যদি জনশক্তি রফতানি করে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

সেমিনারের শুরুতে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তির বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাহিদ হোসেন ও সারওয়ার আলম। দূতাবাসের কর্মকর্তাগণ সেমিনারে যোগ দেন।
সেমিনারে সৌদি আরবে বাংলাদেশের জনশক্তি নিয়োগকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৪০ জন প্রতিনিধি অংশ নেয়।

নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে আল বাওয়ানী কোম্পানি, হারফি ফুড সার্ভিস লিমিটেড, সামাসকো, আরকো, তেজারত কোম্পানি, আল জাযিরা কোম্পানি, হামেদ সাউদ আল উতাইবী, সিডার কোম্পানি ও আলফাহাদ শাফরজি পালনজি কোম্পানির প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies