মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
অর্থ ও বাণিজ্য নির্বাচিত প্রবাস

অর্থপাচারকারীদের বিরুদ্ধে কানাডায় রোববার আবারও মানববন্ধন

শেয়ার করুন:

সিনিয়র রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

বাংলাদেশ থেকে টাকা পাচার এবং লুটেরা দুর্নীতিবাজদের কানাডায় বসতি গড়ার প্রতিবাদে আগামী রোববার আবারো মানববন্ধন ডেকেছে টরেন্টোয় বসবাসরত বাংলাদেশিরা।

আগামী ২ ফেব্রুয়ারি রোববার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ডেনফোর্থ এভিনিউ এবং এলডন এভিনিউ এর ইন্টারসেকশনে (নিশীথা ফার্ম ফ্রেশ এর বিপরীতে) এই মানববন্ধন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের টাকা পাচারকারী, লুটেরাদের বিরুদ্ধে কানাডা প্রবাসীদের সামাজিক আন্দোলনের ধারাবাহিকতায় এই কর্মসূচি পালিত হচ্ছে।

দলমত নির্বিশেষে সকল প্রবাসীকে এই মানববন্ধনে যোগ দিয়ে টাকা পাচারকারী এবং লুটেরাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

প্রসঙ্গত, বাংলাদেশের পত্রপত্রিকায় ব্যাংক ব্যবস্থা থেকে হাজার হাজার কোটি টাকা মেরে দেয়া এবং টাকা আত্মসাৎকারীদের কানাডায় বসবাস করার খবর প্রকাশিত হওয়ার পর প্রবাসী বাংলাদেশের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সাধারণ নাগরিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে কানাডার বাংলাদেশি বংশোদ্ভূত সাংস্কৃতিক কর্মীরা গানে- কবিতায় লুটেরাদের বিরুদ্ধে প্রতিবাদের ব্যতিক্রমী কর্মসূচি পালন করে।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies