শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রীমালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরুরুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলক
খবর নির্বাচিত বাংলাদেশ

বিজিএমইএর নতুন সভাপতি মাহমুদ হাসান খান

শেয়ার করুন:

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ২০২৫-২৭ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান (বাবু)। শনিবার (১৪ জুন) নির্বাচনী বোর্ড বিজিএমইএ পর্ষদ ২০২৫-২৭ সেশনের জন্য কার্যনির্বাহী পদ বন্টন সম্পন্ন করেন।

নির্বাচন বোর্ড জানায়, নির্ধারিত সময়সীমার মধ্যে প্রতিটি পদে কেবল একটি করে বৈধ মনোনয়নপত্র জমা পড়েছে এবং কোনো আপিল করা হয়নি। ফলে, আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণের প্রয়োজন না হওয়ায় সব প্রার্থীকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

নির্বাচনে সালিম রহমান প্রথম সহ-সভাপতি এবং ইনামুল হক খান সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। অন্যান্য সহ-সভাপতিদের মধ্যে রয়েছেন রেজওয়ান সেলিম, মিজানুর রহমান (ফাইন্যান্স), বিদ্যা অমৃত খান, শাহাব উদ্দৌজা চৌধুরী এবং মোহাম্মদ রফিক চৌধুরী।

এবার বিজিএমইএ নির্বাচন বোর্ডে চেয়ারম্যান হিসেবে ছিলেন মোহাম্মদ ইকবাল, সদস্য সচিব মাহমুদুল হাসান এবং সদস্য হিসেবে ছিলেন আশরাফ আহমেদ ও সৈয়দ আফজাল হাসান উদ্দিন। উত্তরার ১৭ নম্বর সেক্টরের বিজিএমইএ কমপ্লেক্স থেকে নির্বাচনি সচিবালয় পরিচালিত হয়।

 

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies