শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
নির্বাচিত

বাবার লাইসেন্স করা পিস্তলের গুলিতে আত্মহত্যা

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার/ লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর

বাবার লাইসেন্স করা পিস্তলের গুলিতে আত্মহত্যা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির রমনা জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমানের ছেলে সাদিক বিন সাজ্জাদ (১৭) ।

সোমবার(৩০ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর আজিমপুরের সরকারি স্টাফ কোয়ার্টারে নিজ বাসায় এ ঘটনা ঘটে।

সিটি কলেজ ইন্টার ২য় বর্ষের ছাত্র সাদিক। সে আজিমপুর সরকারি কোয়ার্টারের ৬৭ নম্বর ভবনে বাবা- মায়ের সাথে থাকত। তবে তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি। নিহতের বাবা রমনার ডিসি সাজ্জাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies