শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলক
খেলা

পাকিস্তানে নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠাচ্ছে বিসিবি

শেয়ার করুন:

স্পোর্টস ডেস্ক /লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

আইসিসির ভবিষ্যত সফর সূচী (এফটিপি) অনুযায়ী বাংলাদেশের আরেকটি পাকিস্তান সফর এগিয়ে আসছে।
পাকিস্তানে বাংলাদেশ ক্রিকেট দল খেলতে যেতে পারে কিনা, সেটি খতিয়ে দেখতে নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠাচ্ছে বিসিবি।

এফটিপি অনুযায়ী আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে পাকিস্তানে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা বাংলাদেশের। টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর দীর্ঘদিন পাকিস্তান সফরে যায়নি কোনো দল। দলটির ঘরের মাঠের সিরিজগুলো আয়োজন করে আসছে সংযুক্ত আরব আমিরাতে।

এরপর ৬ বছরের খরা কাটিয়ে পাকিস্তানের মাটিতে প্রথম আন্তর্জাতিক সিরিজ হয় ২০১৫ সালে। লাহোরেই দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলে জিম্বাবুয়ে। সেই সিরিজের পর আবার ২ বছরের বিরতি। এরপর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর প্রক্রিয়ায় আইসিসির সহযোগিতার অংশ হিসেবে ২০১৭ সালে লাহোরে তিনটি টি-টোয়েন্টি খেলে আইসিসি বিশ্ব একাদশ।

সেই বছরই লাহোরে একটি টি-টোয়েন্টি খেলতে যায় শ্রীলঙ্কা। গত বছর করাচিতে তিনটি টি-টোয়েন্টি খেলে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। বর্তমানে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সফরে পাকিস্তানে আছে শ্রীলঙ্কা।

গত ১০ বছরে প্রায় সব দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে খেললেও বাংলাদেশকে কখনও সেখানে আমন্ত্রণ জানায়নি পাকিস্তান। প্রতিবারই তারা চেষ্টা করেছে বাংলাদেশকে পাকিস্তান সফরে নিতে। কখনও বিসিবি রাজী হয়নি, কখনও রাজী হয়নি বাংলাদেশ সরকার। এমনকি সফরে না যাওয়ায় বাংলাদেশের কাছ থেকে ক্ষতিপূরণও আদায় করেছে পাকিস্তান।

যথারীতি এবারও বাংলাদেশকে সফরে যেতে তোড়জোর শুরু করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। রোববার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানালেন, সফরের আগে নিরাপত্তা খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

“আইসিসির চলতি এফটিপি অনুযায়ী আমাদের একটা কমিটমেন্ট আছে, যেখানে পাকিস্তান আতিথ্য দিবে বাংলাদেশকে। আমাদের দলগুলোর বিদেশ সফরের ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা রয়েছে। সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিরাপত্তা ছাড়পত্র। আমরা বিষয়টা নিয়ে কাজ করছি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট হাই কমিশনের সঙ্গে। তাদের রিপোর্টের উপর ভিত্তি করেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।”

“ইতোমধ্যে সংশ্লিষ্ট দেশগুলোর বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করেছি এবং তাদের প্রতিবেদনের ভিত্তিতে আমরা আশা করছি খুব শিগগিরই একটা ইন্সপেকশন টিম ওই দেশগুলো সফর করবে।”

শ্রীলঙ্কা দল যেহেতু এখন পাকিস্তান সফরে আছে, সফরকালীন নিরাপত্তা ব্যবস্থা দেখতে লঙ্কানদের সফরের সময়ই পরিদর্শক দলকে পাঠাতে চায় বিসিবি।

“প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আমরা বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করেছি। বাংলাদেশ হাই কমিশন একটা প্রতিবেদন দিয়েছে এবং আমরা সেটা সরকারকে পাঠিয়েছি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পাঠিয়েছি। মন্ত্রণালয় এটার উপর কাজ করছে।”

“আমরা আশা করছি যে, খুব শিগগিরই একটা ইন্সপেকশন টিম হয়তো পাকিস্তান সফরে যাবে। আমরা চেষ্টা করছি যে, যেহেতু শ্রীলঙ্কা দল এখন পাকিস্তান সফর করছে। ওই সময় যদি তারা অনগ্রাউন্ড সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টগুলো দেখতে পারে, তাহলে তাদের জন্য আরও সহজ হবে।

Powered by Done 5 Technologies