বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
রুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগ
খবর খেলা নির্বাচিত

নতুন কুঁড়ি স্পোর্টস: চট্টগ্রামের একমাত্র স্বর্ণ আনল বান্দরবান

শেয়ার করুন:
মৈত্রী স্পোর্টস ডেস্ক : নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এ জুডো (-৪৫ কেজি) ইভেন্টে চট্টগ্রাম অঞ্চলের একমাত্র স্বর্ণপদক জয় করেন বান্দরবানের লামা উপজেলার মহামুনি শিশু সদনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইয়োংপাও। শনিবার (২৫ জুলাই) ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী প্রতিযোগিতায় সে স্বর্ণ পদক জয় করে।
একই প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ক্লাময়া ম্রো রৌপ্যপদক এবং জুডো (+৪৫ কেজি) বিভাগে নবম শ্রেণির শিক্ষার্থী রেংচুং ম্রো তাম্রপদক অর্জন করেন।
মহামুনি শিশু সদনের পরিচালক চিং মং মার্মা বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের ফলেই এই সাফল্য এসেছে। ভবিষ্যতেও তারা আরও বড় অর্জন এনে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
‘ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে আয়োজিত এ প্রতিযোগিতার আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তর।

মৈত্রী/এইচ.এম।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies