মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
খবর খেলা শীর্ষ খবর

জমকালো উদ্বোধনী আয়োজনে পর্দা উঠলো বিশ্বকাপের

শেয়ার করুন:

মৈত্রী স্পোর্টস ডেস্ক : মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও অ্যাজটেকায় পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানের। বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশ সময় সাড়ে ১১টায় শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। আর রাত ১টায় মেক্সিকো–দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের মাঠের লড়াই।

মেক্সিকোর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বিশ্বসংগীতের দুই জনপ্রিয় তারকা শাকিরা ও বার্না বয়। তারা পরিবেশন করেছেন বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’। পরিবেশন করেছেন বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’।

এছাড়াও আন্দ্রেয়া বোচেলি, ডেভিড গেটা, মেগান থি স্ট্যালিয়ন ও ইজেএ মিলে বিশ্বকাপের আরেকটি অফিসিয়াল সংগীত ‘ডিএনএ’–এর বিশেষ পরিবেশনা করেন। এমনকি জনপ্রিয় রক ব্যান্ড মানা, পপ গায়িকা বেলিন্ডা, লোকসংগীতশিল্পী লিলা ডাউনস এবং ঐতিহ্যবাহী কুম্বিয়া ব্যান্ড লোস অ্যাঞ্জেলেস আজুলিস। কিংবদন্তি মারিয়াচি শিল্পী আলেহান্দ্রো ফার্নান্দেজ পরিবেশন করেন মেক্সিকোর জাতীয় সংগীত।

বিশ্বকাপের দীর্ঘ ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম বিশ্বমঞ্চের মহোৎসব যৌথভাবে আয়োজন করছে তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তবে শুধু আয়োজক দেশের সংখ্যাতেই নয়, ২০২৬ বিশ্বকাপ ফুটবলপ্রেমীদের উপহার দিতে যাচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রমী এক অভিজ্ঞতা। প্রচলিত প্রথা ভেঙে এবার টুর্নামেন্টের প্রথম দিনেই তিনটি আলাদা শহরে আয়োজিত হতে যাচ্ছে তিনটি পৃথক ও জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান।

ইতিহাসের প্রথম ভেন্যু হিসেবে রেকর্ড তৃতীয়বারের মতো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজনের গৌরব অর্জন করতে যাচ্ছে মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়াম। এটি সেই পুণ্যভূমি, যেখানে ১৯৭০ সালে কালো মানিক পেলে এবং ১৯৮৬ সালে ফুটবল ঈশ্বর দিয়েগো মারাদোনা উঁচিয়ে ধরেছিলেন সোনালী ট্রফি।

মৈত্রী/ এইচ.এম।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies