বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
খবর নির্বাচিত পার্বত্য

ইউএনও’র আকস্মিক পরিদর্শন: তালাবদ্ধ স্কুল, শিক্ষক নেই

শেয়ার করুন:

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)

বিএনএ, বান্দরবান : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে অবস্থিত দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯ জুন মঙ্গলবার সকাল ১০ টায় আকস্মিক পরিদর্শনে গিয়ে চরম অনিয়মের চিত্র দেখতে পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান। পাঠদানের নির্ধারিত সময়ে বিদ্যালয়ে কোনো শিক্ষক উপস্থিত না থাকায় এবং সব শ্রেণিকক্ষ তালাবদ্ধ অবস্থায় পাওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং ঘটনার তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

জানা যায়, উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রেজু হেড়ম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত শিক্ষা কার্যক্রম চলাকালে আকস্মিক পরিদর্শনে যান ইউএনও। এ সময় বিদ্যালয় দুটির প্রাঙ্গণ প্রায় জনশূন্য ছিল। কোনো শিক্ষককে সেখানে পাওয়া যায়নি। এমনকি শ্রেণিকক্ষগুলোও তালাবদ্ধ অবস্থায় থাকায় পাঠদান কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল।

এমন পরিস্থিতি দেখে ইউএনও এনামুল হাসান অসন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি শিক্ষার্থীদের স্বার্থে বিদ্যালয়গুলোতে স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বিদ্যালয় দুটির এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবকরা। তাদের অভিযোগ, শিক্ষকদের দায়িত্বহীনতা ও অনিয়মের কারণে শিক্ষার্থীরা নিয়মিত পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রেজু নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক মাহমুদের বক্তব্য পাওয়া যায়নি।
অপরদিকে রেজু হেড়ম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকাশ বড়ুয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা আশীষ চিরান বলেন, “ঘটনার বিষয়ে দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের মতে, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি নানা উদ্যোগ থাকলেও দায়িত্বে অবহেলা ও অনিয়মের কারণে অনেক ক্ষেত্রে তা ব্যাহত হচ্ছে। তাই শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

মৈত্রী/এইচ.এম।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies