বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
নির্বাচিত

শাহ আমানতে ১৩০ পিস স্বর্ণবারসহ আটক ১

শেয়ার করুন:

চঙ্গল চৌধুরী /লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫ কেজি ওজনের ১৩০ পিস স্বর্ণবার জব্দসহ একজন আটক করেছে কাস্টমস। জব্দ করা স্বর্ণবারের মূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে এ স্বর্ণবার জব্দ করা হয়।

বিমানবন্দর ব্যবস্থাপক উইং কমান্ডার সরোয়ার ই জামান ইত্তেফাককে জানান, সকাল সোয়া ৮টার দিকে শারজা থেকে এয়ার এরাবিয়ার একটি বিমান চট্টগ্রাম শাহআমানত বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সন্দেহভাজন যাত্রী জয়নাল আবেদীনকে কাস্টমসের সদস্যরা তল্লাশি চালায়। এক পর্যায়ে চার্জার লাইটের মধ্যে লুকিয়ে রাখা ১৩০ পিস স্বর্ণবার পাওয়া যায়।

তিনি আরও জানান, জব্দ করা স্বর্ণবারের ওজন ১৫ কেজি ১৬৩ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা।আটক জয়নালকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies