বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
শীর্ষ খবর

আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযানে মাদক-ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার/লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেখান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মিলেছে মি‌নি বা‌র।

রবিবার বিকালে গুলশান ২-এর ৫৭ নম্বর রোডে ১১\এ নম্বর বাসায় অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে দুই তত্ত্বাবধায়ক পারভেজ ও নবীনকে আটক করেন অধিদপ্তরের কর্মকর্তারা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খোরশেদ আলম জানান, অভিযান এখনো চলছে। প্রাথমিকভাবে মদ, বিয়ার, সিসা ও ক্যাসিনো সামগ্রী পাওয়া গেছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

গত বছর শেয়ার কেলেঙ্কারির এক মামলায় আজিজ মোহাম্মদ ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে পুঁজিবাজার বিষয়ক ট্রাইব্যুনাল। তার আগে থেকেই তিনি বিদেশে অবস্থান করছেন।

অলিম্পিক ব্যাটারি, অলিম্পিক ব্রেড ও বিস্কুট, এমবি ফার্মাসিটিউক্যাল, এমবি ফিল্ম ইত্যাদি প্রতিষ্ঠানের মালিক আজিজ মোহাম্মদ ভাই। তবে তিনি চলচ্চিত্র প্রযোজক হিসেবেই বেশি পরিচিত। এছাড়া চিত্রনায়ক সোহেল চৌধুরী ও সালমান শাহ হত্যাকাণ্ডে জড়িত হিসেবে তার নাম এসেছিল।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies