বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
নির্বাচিত

অতিরিক্ত ডিআইজি হলেন ৮ পুলিশ কর্মকর্তা

শেয়ার করুন:

শাহ্ সাকিব /লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

পুলিশের আট কর্মকর্তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি দিয়েছে সরকার।
সোমবার পুলিশ সুপার ও সম-পদমর্যাদার এই কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজিরা হচ্ছেন- যশোরের পুলিশ সুপার (এসপি) মঈনুল হক, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথ।

এছাড়া চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান, পুলিশ অধিদফতরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মো. আনোয়ার হোসেন খান ও ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন ।
উল্লেখ্য, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জননিরাপত্তা বিভাগে যোগদানপত্র প্রেরণ করতে বলা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies