বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
অর্থ ও বাণিজ্য

চিলমারী বন্দরকে ‘পোর্ট অব কল’ এর আওতায় নিতে ভূটানের আগ্রহ প্রকাশ

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার/লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

ভূটান বাংলাদেশের কুড়িগ্রাম জেলার চিলমারী নৌ বন্দরকে ‘পোর্ট অব কল’-এর আওতায় আনার আগ্রহ প্রকাশ করেছে।
সফররত ভূটানের অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী লোকনাথ শর্মা আজ নৌপরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি’র সাথে তাঁর সচিবালয়স্থ অফিস কক্ষে সাক্ষাতকালে এ আগ্রহ প্রকাশ করেন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ ভূটানের এ আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছে। এক্ষেত্রে ভূটানকে একটি প্রস্তাব দেয়ার আহ্বান জানানো হয়েছে।

চিলমারীকে ‘পোর্ট অব কল’ ঘোষণা করা হলে নৌপথে ভূটান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম আরো প্রসারিত হবে। বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো নির্মাণে ভূটান থেকে আমদানি করা পাথরসহ অন্যান্য পণ্য স্বল্পখরচ ও সময়ে দেশে এসে পৌঁছবে।

নৌপরিবহন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ভূটান বর্তমানে নারায়ণগঞ্জ নদী বন্দরকে ‘পোর্ট অব কল’ হিসেবে ব্যবহার করছে। তারা চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার এবং সড়কপথে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে। চিলমারী নৌ বন্দরটি ‘পোর্ট অব কলের’ আওতায় আসলে পণ্য পরিবহনে সময় ও খরচ অনেকাংশে কমে আসবে।
এসময় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies