বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
শিক্ষা

জবির প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু ১১ নভেম্বর

শেয়ার করুন:

ক্যাম্পাস প্রতিনিধি,

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ইউনিট-১ (বিজ্ঞান শাখা), ইউনিট-২ (মানবিক শাখা), ইউনিট-৩ (বাণিজ্য শাখা), বিশেষায়িত ৪টি বিভাগ (সংগীত, চারুকলা, নাট্যকলা ও ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ) এবং ইনস্টিটিউটভুক্ত বিভাগসমূহে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের ভর্তি কার্যক্রম আগামী ১১ নভেম্বর-২০১৯ থেকে শুরু হচ্ছে।

প্রথম দফায় মনোয়নপ্রাপ্তদের ১১ নভেম্বর থেকে ১৭ নভেম্বরের মধ্যে ভর্তি ফি জমা দান ও ১১ নভেম্বর থেকে ১৮ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় সনদপত্রাদি জমা প্রদান করতে হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে ২য় দফা মনোনয়নপ্রাপ্তদের ২১ নভেম্বর হতে ২৪ নভেম্বর পর্যন্ত ভর্তি ফি জমা প্রদান এবং ২১ নভেম্বর হতে ২৫ নভেম্বর পর্যন্ত প্রয়োজনীয় সনদপত্রাদি জমা প্রদান করতে হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে ৩য় দফা মনোনয়নপ্রাপ্তদের ২৮ নভেম্বর হতে ১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি ফি জমা প্রদান এবং ২৮ নভেম্বর হতে ২ ডিসেম্বর পর্যন্ত প্রয়োজনীয় সনদপত্রাদি জমা প্রদান করতে হবে।

আসন শূন্য থাকা সাপেক্ষে ৪র্থ দফা মনোনয়নপ্রাপ্তদের ৫ ডিসেম্বর হতে ৮ ডিসেম্বর পর্যন্ত ভর্তি ফি জমা প্রদান এবং ৫ ডিসেম্বর হতে ৯ ডিসেম্বর পর্যন্ত প্রয়োজনীয় সনদপত্রাদি জমা প্রদান করতে হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে ৫ম দফা মনোনয়নপ্রাপ্তদের ১২ ডিসেম্বর হতে ১৫ ডিসেম্বর ভর্তি ফি জমা প্রদান এবং ১২ ডিসেম্বর হতে ১৭ ডিসেম্বর পর্যন্ত প্রয়োজনীয় সনদপত্রাদি জমা প্রদান করতে হবে।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ‘মুক্তিযোদ্ধার সন্তান/নাতি-নাতনি’ কোটায় আবেদনকারীদের সাক্ষাৎকার ১৭ ডিসেম্বর এবং অন্যান্য কোটায় আবেদনকারীদের সাক্ষাতকার ১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে সংশ্লিষ্ট ডিন অফিসে এবং বিভাগসমূহে অনুষ্ঠিত হবে।

মনোনয়নপ্রাপ্ত বিভাগে ভর্তির সময় ওয়েবসাইট থেকে প্রিন্টকৃত এবং স্বাক্ষরিত আবেদন ফরম (Admit Card এ প্রদত্ত স্বাক্ষরের অনুরূপ স্বাক্ষর করতে হবে), পরীক্ষার হলে পরিদর্শক (Invigilator) কর্তৃক স্বাক্ষরিত Admit Card, SSC/সমমানের পরীক্ষার মূল সনদপত্র ও নম্বরপত্রসহ প্রতিটির একটি করে ফটোকপি, HSC/সমমানের পরীক্ষার মূল সনদপত্র/নম্বরপত্র, মূল রেজিস্ট্রেশন কার্ডসহ প্রতিটির একটি করে ফটোকপি এবং সম্প্রতি তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংশ্লিষ্ট বিভাগে সনদপত্র ও কাগজপত্রাদি জমা প্রদান হবে। কোটায় আবেদনকারীদের সাক্ষাতকারের সময় কোটার স্বপক্ষে প্রয়োজনীয় সকল মূল সনদসহ কাগজপত্র নিয়ে সশরীরে উপস্থিত হতে হবে।

শুক্রবার ও শনিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা ও বিকাল ৩টা থেকে ৫টা এবং অন্যান্য দিনগুলোতে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সকল সনদসহ কাগজপত্র জমা প্রদান করতে হবে।

মেধা তালিকা অনুযায়ী প্রাপ্ত বিভাগে ভর্তির পর আসন খালি থাকা ও যোগ্যতা থাকা সাপেক্ষে শিক্ষার্থীর বিষয় পছন্দক্রম ও মেধাক্রম অনুসারে স্বয়ংক্রিয়ভাবে (অটো মাইগ্রেশন) বিষয় পরিবর্তন হবে। অটো মাইগ্রেশনের যে কোন পর্যায়ে অথবা মাইগ্রেশন শুরুর পূর্বে কোন শিক্ষার্থী পছন্দ মতো বিষয় পেলে এবং সে আর মাইগ্রেশন না চাইলে নির্ধারিত সময়ের মধ্যেই মাইগ্রেশন বন্ধের জন্য ডীন অফিসে প্রাপ্তব্য নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে সরাসরি ডীন অফিসে উপস্থিত হয়ে মাইগ্রেশন বন্ধের আবেদন না করলে পরবর্তীতে আর কোন আবেদন বিবেচনা করা হবে না এবং অটো মাইগ্রেশনের মাধ্যমে প্রাপ্ত বিষয়টি তাকে অধ্যয়ন করতে হবে। ভর্তি ফি জমাদানের নিয়ম/পদ্ধতি ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://jnu.ac.bd এবং http://admissionjnu.info) দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies