বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম
খাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি

মাইক্রোসফটের সঙ্গে পেন্টাগনের ১০ বিলিয়ন ডলারের চুক্তি সম্পাদন প্রক্রিয়া পক্ষপাতমূলক : আমাজোন

শেয়ার করুন:

আন্তর্জাতিক ডেস্ক /লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

সানফ্রান্সিসকো, ১৫ নভেম্বর, মার্কিন ইলেকট্রনিক বাণিজ্য কোম্পানী আমাজোন বৃহস্পতিবার চ্যালেঞ্জ জানিয়ে বলেছে, মাইক্রোসফটের সঙ্গে পেন্টাগনের ক্লাউড কম্পিউটিং বিষয়ে ১০ বিলিয়ন ডলারের চুক্তি সম্পাদন প্রক্রিয়াটি “সন্দেহাতীতভাবে পক্ষপাতমূলক”।

পেন্টাগনের জেইডিআই কার্যক্রম হিসেবে পরিচিত জয়েন্ট এন্টারপ্রাইজ ডিফেন্স ইনফ্রাক্টাচার কর্মসূচীর অধীনে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সামরিক বাহিনীর সকল শাখার মধ্যে তথ্য বিনিময়ে একটি সিস্টেম গড়ে তুলতে তারা মাইক্রোসফটের সঙ্গে ১০ বছর মেয়াদী ১০ বিলিয়ন ডলারের এই চুক্তি সম্পাদন করেছে।
আমাজোন ওয়েব সার্ভিসের এক মুখপাত্র বলেছেন,“এই কার্যক্রম আমাদের দেশের জন্যও ঝুঁকিপূর্ণ।এই কার্যক্রমের ফলে সরকার এবং নির্বাচিত কর্তৃপক্ষ রাজনৈতিক প্রভাব বিস্তারের অবাধ সুযোগ পাবে।”

তিনি বলেন, “জেইডিআই এই চুক্তি সম্পাদনে অংশ নেয়া প্রতিষ্ঠান বাছাই প্রক্রিয়া ছিল ত্রুটিপূর্ণ ও ভুল এবং সন্দেহাতীতভাবে এতে পক্ষপাত রয়েছে।”
আমাজোন বলেছে, তারা গত সপ্তাহে এই দরপত্র প্রক্রিয়ায় অস্বচ্ছতার বিষয় যুক্তরাষ্ট্রের আদালতকে অবহিত করেছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার আমাজোন এবং কোম্পানীর প্রতিষ্ঠাতা জেফ বেজোসের তীব্র সমালোচনা করেছেন। জেফ বেজোস ওয়াশিংটন পোস্ট পত্রিকার মালিক। এই পত্রিকাটি ট্রাম্প ও তার প্রশাসনের কড়া সমালোচনা করে আসছে।
ট্রাম্প গত জুলাইয়ে এক সংবাদ সম্মেলনে জেইডিআই’র দরপত্রে অংশ নেয়া মাইক্রোসফটের প্রধান প্রতিপক্ষ আমাজোনের অভিযোগ যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন।

Powered by Done 5 Technologies