শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলক
শীর্ষ খবর স্বাস্থ্য

ফরিদপুর মেডিকেলের নিখোঁজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

শেয়ার করুন:

জসিম/লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

নিখোঁজের দুদিন পর ফরিদপুর মেডিকেল কলেজেরএক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নয়ন চন্দ্র নাথ।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ ক্যাম্পসের বাইরে মুন্সিবাজার বাইবাস সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নয়ন চন্দ্র নাথ ফরিদপুর মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

কতোয়ালি থানার ভারপ্রাপ্ত ওসি নজরুল ইসলাম জানান, বুধবার রাত থেকে নিখোঁজ ছিলেন নয়ন চন্দ্র নাথ। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ ক্যাম্পসের বাইরে মুন্সিবাজার বাইবাস সড়কের পাশ থেকে ওই শিক্ষার্থী ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

নিহতের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টির তদন্ত চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Powered by Done 5 Technologies