মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক

মুদ্রাপাচার: মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের পাঁচ বছরের জেল

শেয়ার করুন:

আন্তর্জাতিক ডেস্ক / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

মুদ্রা পাচারের এক মামলায় চীনপন্থী হিসেবে পরিচিত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

দেশটির প্রোগ্রেসিভ পার্টি অব মালদ্বীপ (পিপিএম) এর নেতা আব্দুল্লাহ ইয়ামিনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি বেসরকারি একটি কোম্পনিকে দেশটির বেশ কয়েকটি দ্বীপ ভাড়া দেয়ার বিনিময়ে প্রাপ্ত দশ রাখ ডলার ফি সরকারি অ্যাকাউন্টে না দিয়ে তিনি নিজের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে রেখেছিলেন।

বার্তা সংস্থা রয়টার্স এর এক প্রতিবেদনে জানানো হয়, গত বৃহস্পতিবার মামলার রায়ে বিচারকরা জানান, ইয়ামিনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে।

কিন্তু ইয়ামিন কোনো ধরনের অন্যায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এসব অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন। রায় ঘোষণার সময় আদালতের বাইরে তার সমর্থকরা তাকে নির্দোষ দাবি করেন।

গত বছর সাধারণ নির্বাচনে অপ্রত্যাশিতভাবে বিরোধী প্রার্থীর নিকট পরাজিত হন ইয়ামিন। এরপর থেকেই তার বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠতে থাকে।

মুদ্রা পাচারের পাশাপাশি বিরোধী দলগুলোর অভিযোগ, মালদ্বীপের আন্তর্জাতিক বিমানবন্দরের বিস্তার ও বড় একটি সেতু নির্মাণের কাজ বাজারদরের চেয়েও বেশি মূল্যে চীনা কোম্পানিগুলোকে দিয়েছেন বলে অভিযোগ করে আসছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies