মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক শীর্ষ খবর

যুক্তরাজ্য নির্বাচন: কনজারভেটিভ পার্টির বিপুল জয়

শেয়ার করুন:

আন্তর্জাতিক ডেস্ক / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

ব্রেক্সিটকে সামনে রেখে ব্রিটেনে পাঁচ বছরের মধ্যে তৃতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৬৫০টি আসনের মধ্যে ৬০০ আসনের ফলাফল এসেছে। এর মধ্যে কনজারভেটিভ পার্টি পেয়েছে ৩৩০ আসন এবং লেবার পার্টি পেয়েছে ১৯৬ আসন। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৩২৬ আসনে জয়।

এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টায় শেষ হয় ভোটগ্রহণ। এরপরই শুরু হয় গণনা।

দেশটির সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, নির্বাচনে কনজারভেটিভ পার্টির সংখ্যাগরিষ্ঠতায় তিনি বেশ খুশি। তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে ব্রিটেনের মানুষ একটি পরিষ্কার প্রশ্ন ছিল। সেটি হচ্ছে, তারা ব্রেক্সিট চায় কি না। তারা এটাও বুঝতে পেরেছে যে কনজারভেটিভ পার্টি জয়লাভ করলে ব্রেক্সিট হবে। ব্রেক্সিট নিয়ে পার্লামেন্টে যে অচলাবস্থা তৈরি হয়েছে এই নির্বাচনের মাধ্যমে সেটি কেটে যাবে। ব্রেক্সিট হবে এবং এগিয়ে যাবে।

এ নির্বাচনে ২০ হাজার বুথ ফেরত ভোটারের মতামতের ভিত্তিতে জরিপের ফল প্রকাশ করে সংবাদমাধ্যম বিবিসি, আইটিভি ও স্কাই নিউজ।

জরিপের ফল অনুযায়ী, বরিস জনসনের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি ৩৬৮টি আসন ও লেবার পার্টি ১৯১টি আসনে জয় পাওয়ার কথা। এছাড়া, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি ১৩ ও এসএনপি ৫৫টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনার আভাস দেওয়া হয়।

যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ছাড়া- ব্রেক্সিট ইস্যুকে কেন্দ্র করেই এই নির্বাচন। আগামী বছরের জানুয়ারিতেই ব্রেক্সিট বাস্তবায়ন করতে চায় জনসনের দল।

প্রসঙ্গত, যুক্তরাজ্যে প্রায় ১০০ বছরের ইতিহাসে এই প্রথম ডিসেম্বর মাসে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ২০১৭ সালে ৮ জুন এবং ২০১৫ সালে ৭ মে ভোটগ্রহণ হয়েছিল।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies