স্টাফ রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর শেরেবাংলানগরে মাসব্যাপী এই মেলার উদ্বোধন করবেন। এবারের মেলায় বাংলাদেশসহ ২১টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৮৩টি স্টল ও প্যাভিলিয়ন থাকছে।
মঙ্গলবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি শেরেবাংলানগর মেলা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি বলেন, এবার ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হচ্ছে। আগামীকাল সকাল দশটায় প্রধানমন্ত্রী মেলার উদ্বোধন করবেন।
তিনি জানান, এবারের মেলায় আগত দেশী-বিদেশী অংশগ্রহণকারী এবং দর্শনার্থীদের জন্য সুযোগ সুবিধা অন্যান্যবারের তুলনায় বাড়ানো হয়েছে।
মেলা উপলক্ষে শেরেবাংলানগরের ৩২ একর জায়গা নতুর রুপে সাজানো হয়েছে। মেলার মেইন গেইট সাজানো হয়েছে জাতীয় স্মৃতি সৌধের আদলে, সাথে থাকবে পদ্মা সেতুর মডেল। খোলা-মেলা পরিষরে গতবছরের তুলনোয় এবার স্টলের সংখ্যা কমানো হয়েছে। গত বছর মোট ৬৩০টি ছোট-বড় স্টলের পরিবর্তে এবার করা য়েছে ৪৮৩টি।
স্টলের মধ্যে রয়েছে বিভিন্ন ক্যাটাগরির প্যাভেলিয়ন ১১২টি,মিনি প্যাভেলিয়ন ১২৮টি এবং বিভিন্ন ক্যাটাগরির স্টল ২৪৩টি।
এবছর মোট ২১ টি দেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। এবার প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্ত বয়স্ক ৪০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্ক ২০ টাকা। টিকেটের ২৫ ভাগ অনলাইনে পাওয়া যাবে। খাবার দোকানগুলোতে খাবার মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছে। অনলাইনে মেলার সকল তথ্য পাওয়া যাবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা খোলা থাকবে। যানবাহন পার্কিসহ এ মেলায় সকল সকল প্রকার সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন,রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন,বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(রপ্তানি) ওবায়দুল আজম প্রমূখ উপস্থিত ছিলেন।




