মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রী
খবর শীর্ষ খবর

মার্কিন হামলায় ইরানি শীর্ষ জেনারেল সোলাইমানি নিহত

শেয়ার করুন:

আন্তর্জাতিক ডেস্ক / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

মার্কিন বিমান হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস বাহিনীর কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানি নিহত হয়েছেন। ওই হামলায় ইরাকের হাশদ আশ-শাবি বা পুপুলার মোবিলাইজেশন ইউনিটস সংক্ষেপে পিএমইউ সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহানদিস নিহত হন। খবর পার্সটুডে’র।

শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমান বন্দরে তাদের গাড়ি লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয়।

হাশদ আশ-শাবির মুখপাত্র আহমেদ আল-আসাদি এক বিবৃতিতে এ হত্যাকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরাইলকে দায়ী করেছে। এ হামলাকে ‘কাপুরুষোচিত মার্কিন বিমান হামলা’ বলে অভিহিত করেন তিনি।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সংক্রান্ত মিডিয়া সেল এর আগে এক বিবৃতিতে বলেছে, বিমান বন্দরের কার্গো টার্মিনালের কাছে রকেট হামলা হয়। এতে দুটি গাড়ি পুড়ে গেছে এবং কয়েকজন আহত হন।হামলার পরপরই নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বাগদাদে ইরানের সঙ্গে সম্পর্কিত দুই লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। হামলার বিষয়ে বিস্তারিত বলতে অস্বীকার করেন তারা।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies