সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রী
খবর খেলা

জয় দিয়ে নতুন বছর শুরু করল ইপিএল টপার লিভারপুল

শেয়ার করুন:

স্পোর্টস ডেস্ক / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

জয় দিয়ে নতুন বছর শুরু করল ইপিএল টপার লিভারপুল
এই জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে অনন্য এক কীর্তি গড়লো অল রেডসরা। জয়ের ফলে প্রিমিয়ার লিগে ৩৬৫ দিন অপরাজিত থাকার কীর্তি গড়েছে ইয়ুর্গেন ক্লপের দল।
মৌসুমের শুরু থেকে দুর্দান্ত ফর্মে এগিয়ে চলা লিভারপুল নতুন বছরের শুরুটাও করল একই ছন্দে। শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে প্রিমিয়ার লিগে ৩৬৫ দিন অপরাজিত থাকার কীর্তি গড়েছে ইয়ুর্গেন ক্লপের দল।শেফিল্ড ইউনাইটেডকে অলরেডরা হারিয়েছে ২-০ গোলে।

ম্যাচের একেবারেই শুরুতেই লিড পায় লিভারপুল। ভার্জিল ফন ডাইকের নিখুত ক্রস নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে বল বাড়ান রবার্টসন। প্রতিপক্ষের ডিফেন্ডারকে বিট করে প্রথম ছোয়ায় ঠিকানা খুঁজে নেন সালাহ। ১২ মমিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো। তবে সালাহর শটটি অসাধারণ নৈপুণ্যে ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে দেন গোলরক্ষক। খানিক পর মিশরীয় ফরোয়ার্ডের আরও একটি শট রুখে দেন কিপার ডিন হেন্ডারসন।

৬৪ মিনিটে হয়েছে ম্যাচের শেষ গোল। বলে জালে পাঠিয়েছেন লেফট উইঙ্গার সাদিও মানে। বা দিক দিয়ে আক্রমণে উঠে সালাহর সঙ্গে বল দেওয়া-নেওয়া করে শট নেন সেনেগালের এই ফরোয়ার্ড।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies