মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রী
নির্বাচিত

গুরুতর অসুস্থ নানক, সিসিইউতে ভর্তি

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক হৃদরোগে আক্রান্ত হয়েছেন। আজ সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় তাঁকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সকালে বুকে ব্যাথা অনুভব হলে নানককে চেকআপের জন্য হাসপাতালে নেওয়া হয়। অবস্থা দেখে ডাক্তার তাঁকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালের পুরনো ভবনের ৩য় তলায় করোনারি কেয়ার ইউনিট-১ (সিসিইউ) ভর্তি আছেন এই রাজনীতিবিদ।

হাসপাতাল সূত্রে জানা যায়, ডা. মাহফুজুর রহমান ও লুৎফর রহমানের তত্বাবধানে আগামী তিনদিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে।

পরিবারের সদস্যরা বলেছেন, এর আগে জাহাঙ্গীর কবির নানকের হার্টে রিং পড়ানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies