মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রী
জাতীয় নির্বাচিত বাংলাদেশ

প্রকল্প কর্মকর্তার খাটের নিচে পৌনে ২ কোটি টাকা

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

পৌনে দুই কোটি টাকাসহ গ্রেফতার পার্বতীপুরের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাইজুল
পৌনে দুই কোটি টাকাসহ গ্রেফতার পার্বতীপুরের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাইজুল

দিনাজপুরের পার্বতীপুরে সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে এক কোটি ৮০ লাখ টাকাসহ দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তাজুল ইসলামকে গ্রেফতার করেছে দুদক।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় দিনাজপুর দুদকের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে সাত সদস্যের একটি দল এ অভিযান চালায়।

দুদক সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলা পিআইও অফিসে এসে হাজির হয় দুদক। এ সময় কর্মকর্তা তাজুল ইসলাম নিজ কার্যালয়ে অবস্থান করছিলেন। দুদক সদস্যরা কার্যালয়ে তল্লাশি চালিয়ে থেকে কিছু টাকা উদ্ধার করে। পরে তার কোয়ার্টারে তল্লাশি শুরু করেন দুদকের উপসহকারী পরিচালক জিন্নাতুল ইসলাম ও সহকারী পরিচালক ওবায়দুর রহমান।

সেখানে একে একে চারটি ট্রাভেল ব্যাগের মধ্যে টাকার সন্ধান পান দুদক সদস্যরা। পৌনে ৭টার দিকে পার্বতীপুর অগ্রণী ব্যাংক থেকে মেশিন এনে টাকা গণনা করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) দবির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ মিথুন মুন্নী ও সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মো. শামসুজ্জামান উপস্থিত ছিলেন।

জেলা দুদকের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান বলেন, গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালানো হয়। কিন্তু একজন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বাসায় এক কোটি ৮০ লাখ টাকা দেখে অবাক হয়েছি। ঘরের ভেতর খাটের নিচে চারটি ব্যাগে সাজানো ছিল টাকাগুলো। এতোগুলো টাকা নিয়ে একাই বাসায় থাকতেন ওই কর্মকর্তা। তার বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies