শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
নির্বাচিত

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আজ শুরু

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

টঙ্গীর তুরাগ নদের তীরে আজ শুক্রবার শুরু হয়েছে তাবলিগ জামাতের ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি ভারতের মাওলানা মুফতি শেহজাদের আ’ম বয়ানের মধ্যদিয়ে শুরু হয় মাওলানা সাদ কান্ধলভী অনুসারিদের ইজতেমা।

দ্বিতীয় পর্বের ইজতেমাকে সামনে রেখে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে। আজ ইজতেমা ময়দানে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত হবে। বাংলাদেশের মাওলানা মোশারফ হোসেন জুমার জামাতের ইমামতি করবেন বলে জানা গেছে। আগামী ১৯ জানুয়ারি দুপুরে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ইজতেমা শেষ হবে।

দ্বিতীয় পর্বে শতাধিক দেশের প্রায় ১০-১২ হাজার বিদেশি মেহমান আখেরি মোনাজাতে অংশগ্রহণ করবেন বলে আয়োজক কমিটির মুরুব্বিরা আশা করছেন। ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও কাশ্মীর থেকে সর্বোচ্চ সংখ্যক মুসল্লি ময়দানে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।

দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা ময়দানে অবস্থান নিয়েছেন বেশ কয়েকজন শীর্ষ মুরুব্বি। তারা হলেন—মাওলানা সাদ আহমদ কান্ধলভীপন্থি বিশ্ব ইজতেমা বাংলাদেশের শূরা সদস্য সৈয়দ ওয়াসিফুল ইসলাম, প্রকৌশলী খান মো. শাহাবুদ্দিন নাসিম, মাওলানা মোজাম্মেল হক, মাওলানা মোশারফ হোসেন, প্রফেসর ইউনুস শিকদার, মাওলানা আশরাফ আলী, মাওলানা আবদুল্লাহ মনছুর প্রমুখ।

Powered by Done 5 Technologies