বুধবার, ১১ নভেম্বর ২০২৬
নির্বাচিত

বিএনপি ভোট কারচুপির রাজত্ব সৃষ্টি করেছিল, এজন্য ইভিএম আনা হয়েছে

শেয়ার করুন:

 

শাহ্ সাকিব / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

বিএনপির কারণেই ইভিএম আনা হয়েছে : আইনমন্ত্রী
বিএনপির কারণেই ইভিএম আনা হয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, বিএনপি ভোট কারচুপির রাজত্ব সৃষ্টি করেছিল, এটা থেকে বের হয়ে আসার জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম আনা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়য়ারি) সকালে আখাউড়া রেলস্টেশন চত্বর এলাকায় সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি’র মহাসচিব যে কথা বলেছেন এটা তাদের মনগড়া কথা। উনাদের অভ্যাসই হল এসব কথা বলা। উনারা চান না যে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হোক।

মন্ত্রী আরও বলেন, সারা বিশ্বের অনেক দেশেই ইভিএম প্রযুক্তি গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের জনগণের ভোটাধিকার সহজ করার জন্য ও যাতে সহজভাবে প্রয়োগ করতে পারে এবং তারা যাকে ভোট দিতে চান তাকে ভোট দিতে পারে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমাদের নির্বাচন হয় সেই জন্যই ইলেকট্রনিক ভুটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies