বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
নির্বাচিত বাংলাদেশ

নির্বাচনে পর্যবেক্ষক: বাংলাদেশি না রাখতে দূতাবাসগুলোকে চিঠি

শেয়ার করুন:

লিপি আক্তার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিদেশী দূতাবাসগুলো পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে। বাংলাদেশিরা ‘বিদেশী পর্যবেক্ষক’ হিসেবে নির্বাচন কমিশনের অনুমোদন দিলেও নির্বাচনে বাংলাদেশি পর্যবেক্ষক না রাখার আহ্বান জানিয়ে বিদেশি মিশনগুলোকে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশিদের আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর।

আজ শুক্রবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে তিনি এ তথ্য জানান। ওইসব মিশনকে এ বিষয়টি জানিয়ে ইতোমধ্যে চিঠিও দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ইসি সচিব জানান, কেউ আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করলেও তিনি বাংলাদেশি নাগরিক হলে স্থানীয় পর্যবেক্ষক হবেন। এটা হলো আমাদের নির্বাচনি বিধি। তারা আন্তর্জাতিক হিসেবে বিবেচিত হবেন না, স্থানীয় হিসেবে হবেন। তাদের সেইভাবে চিঠিও দেওয়া হয়েছে।

অন্যদিকে সব কূটনৈতিক মিশনে গতকাল বৃহস্পতিবার পাঠানো চিঠিতে বলা হয়, ২০১৮ সালের বিদেশিদের জন্য নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা অনুযায়ী, দূতাবাসের কোনো বাংলাদেশি কর্মী আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবে না।

এতে বলা হয়, ঢাকায় কূটনৈতিক মিশনগুলো আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশি নাগরিকদের তাদের পর্যবেক্ষক দলে অন্তর্ভুক্ত না করার বিষয়টি খুবই প্রশংসনীয় হবে।

ভোট পর্যবেক্ষণে ১০টি পশ্চিমা দেশের দূতাবাস থেকে নিয়োগ করা ৭৪ জনকে অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। এদের মধ্যে ২৮ জন বাংলাদেশি, যারা বিভিন্ন দূতাবাসে চাকরি করেন।

নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা অনুযায়ী আন্তর্জাতিক সংস্থা/কূটনৈতিক মিশনের বিদেশি কর্মকর্তা/কর্মচারীকে বিদেশি পর্যবেক্ষক ও স্থানীয়দের স্থানীয় পর্যবেক্ষক হিসেবে গণ্য করা হবে। তার জন্য দেশি ও বিদেশিদের জন্য আলাদা নীতিমালা অনুযায়ী আবেদন করতে হবে।

তবে দেশি কর্মীদের বিদেশি পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছে দূতাবাসগুলো। নির্বাচন কমিশন সেভাবেই তাদের জন্য পরিচয়পত্র ইস্যু করেছে। বিষয়টি ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন সাবেক একজন নির্বাচন কমিশনার। এ ভুলের দায়ভার দূতাবাসগুলোর নেওয়া উচিৎ বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies