বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম
খাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
জাতীয় শীর্ষ খবর

ভোট কেন্দ্রের পাশে বহিরাগত দেখলেই আটক: ডিএমপি কমিশনার

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

ঢাকা সিটি নির্বাচনে ভোট কেন্দ্রের আশপাশের এলাকায় ভোটার নন এমন কাউকে দেখামাত্র আটক করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

শুক্রবার বিকালে রাজধানীর সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শফিকুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত ভোটের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। আশা করছি, উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে। তবে এখনও যারা বহিরাগত ঢাকায় অবস্থান করছেন, তারা দয়া করে ঢাকা ছেড়ে চলে যান। দুই সিটি কর্পোরেশন নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেজন্যই ভোট কেন্দ্রের আশপাশে বহিরাগতদের উপস্থিতি মেনে নেয়া হবে না। তাদেরকে আটক করা হবে।’

ডিএমপি কমিশনার জানান, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতকল্পে পোশাকধারী ও সাদা পোশাকে ৩০ হাজার পুলিশ সদস্য ছাড়াও বিভিন্ন সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবে। র‌্যাব টহল টিমও মাঠে থাকবে।

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও অন্যান্য বাহিনীর আরও ১০ হাজার স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত থাকবে। সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটারদের নিরাপত্তা দিতে পুলিশ তাদের সবটুকু সামর্থ্য দিয়েই কাজ করবে।

ভোট কেন্দ্র পরিদর্শনের সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল ইসলাম, কৃঞ্চপদ রায়, মনিরুল ইসলাম এবং মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান ও রমনা বিভাগের উপ-কমিশনার সাজ্জাদুর রহমান উপস্থিত ছিলেন।

Powered by Done 5 Technologies