সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রী
বিজ্ঞান ও প্রযুক্তি

প্রধানমন্ত্রীর ছবি ও তথ্য বিকৃতি করায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার ‌১

শেয়ার করুন:

রুদ্র চাকমা / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

খাগড়াছড়িতে প্রধানমন্ত্রীর ছবি ও তথ্য বিকৃতি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় মো. আব্দুল খালেক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে জেলার মাটিরাঙ্গার শান্তিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুুলিশ। গ্রেফতার আব্দুল খালেক মাটিরাঙ্গা উপজেলা সমবায় কার্যালয়ের অফিস সহায়ক পদে চাকরি করেন।

মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুদ্দিন ভুইয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতার করা হয়।

মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. শাহনুর আলম জানান, মামলায় গ্রেফতার আব্দুল খালেককে রোববার (২ ফেব্রুয়ারি) আদালতে পাঠানো হবে। পাশাপাশি অপর অভিযুক্তকে শনাক্তসহ আটকের চেষ্টা চলছে। আদালতে তার রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও তথ্য বিকৃতি করে পোস্ট করার অভিযোগে আব্দুল খালেক ও নিক্সন চৌধুরীর নামে গত ২৯ জানুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি নাসির উদ্দিন আহমদ।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies