সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রী
নির্বাচিত

বিদ্যুতের সিস্টেম লস ৪ দশমিক ৯৮ শতাংশ কমেছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

শেয়ার করুন:

সিনিয়র রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ বিতরণ ও অবৈধ বিদ্যুৎ ব্যবহার রোধে নানামুখী পদক্ষেপের ফলে গত ১০ বছরে বিদ্যুৎ বিতরণের সিস্টেম লস ৪ দশমিক ৯৮ শতাংশ হ্রাস পেয়েছে।

আজ মঙ্গলবার সংসদে সরকারি দলের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সংসদে এ তথ্য জানান।

স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের নসরুল হামিদ সংসদকে আরো জানান, দেশের বিদ্যুৎ বিতরণে ২০০৮-২০০৯ অর্থ বছরে বিদ্যুৎ বিতরণের সিস্টেম লস ছিল ২৪ দশমিক ৩৩ শতাংশ, ২০১৮-১৯ অর্থ বছরে এই সিস্টেম লস কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৫ শতাংশে। সরকার পুরাতন জরাজীর্ণ বিদ্যুৎ লাইন মেরামত ও পরিবর্তন, বৃহৎ শিল্প গ্রাহকদের জন্য অটোমেটিক মিটার রিডিং (এএমআর) সিস্টেম স্থাপন করাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় সিস্টেম লস কমেছে।

জাতীয় পার্টির সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গার অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সংসদকে আরো জানান, সারাদেশে বর্তমানে ১৩২টি তাপ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। বর্তমানে ১৬ হাজার ১৭১ মেগাওয়াট ক্ষমতার ৩৬টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies