মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রী
খেলা শীর্ষ খবর

প্রথম টেস্টে নেমেই ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

শেয়ার করুন:

স্পোর্টস ডেস্ক / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

রাওয়ালপিন্ডি গ্রাউন্ডে টস করতে নামেন মুমিনুল-আজহার আলী। তবে টস জিতে আজহার আলী ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলে বাধ্য হয়ে মুমিনুলদের ব্যাটিংয়ে নামতে হয়। আর নেমেই দুই উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।

ওপেন করতে তামিম ইকবালের সঙ্গে নামেন সাইফ হাসান। তবে শাহিন আফ্রিদির প্রথম ওভারে শফিকের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেন সাইফ। এর পর তামিমের সঙ্গী হন নাজমুল হোসেন শান্ত।

এর পরের ওভারে বল হাতে আসেন মোহাম্মদ আব্বাস। আব্বাসের এলবি’র শিকার হয়ে ৩ রানে ফিরতে বাধ্য হন তামিম ইকবাল। এরপর শান্তর সঙ্গি হন অধিনায়ক মুমিনুল।

দেশ থেকেই টেস্টের একাদশের একটা আইডিয়া দিয়ে গেছেন কোচ রাসেল ডমিঙ্গো। এমনকি ব্যাটিং অর্ডারও জানিয়ে গেছেন তিনি। ওপেনিংয়ে তামিমের সঙ্গী হিসেবে দেখা যেতে পারে সাইফকে। তিন পেসার, এক স্পিনার ও সাত ব্যাটসম্যান নিয়ে একাদশ সাজাবে বাংলাদেশ।

টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের সঙ্গে ভরাডুবির পর এবার ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। তবে সম্প্রতি টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ধরাশায়ী হওয়ায় কিছুটা ব্যাকফুটে আছে মুমিনুল-তামিমরা। সঙ্গে মুশফিক, সাকিবদের অনুপস্থিতিও ভাবনার কারণ তাদের জন্য।

আর দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষের ভালো ফলাফলে চাঙা আছে স্বাগতিক পাকিস্তান। পাশাপাশি সাম্প্রতিক পারফরম্যান্স এবং পরিসংখ্যান তাদের পক্ষেই আছে।

বাংলাদেশ দল- মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী, আল-আমিন হোসেন, সৌম্য সরকার ও রুবেল হোসেন ।

পাকিস্তানের দল- আজহার আলী (অধিনায়ক), আবিদ আলি, আসাদ শফিক, বিলাল আসিফ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হ্যারিস সোহেল, ইমাম উল হক, ইমরান খান, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রেজওয়ান, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, ইয়াসির শাহ ও শান মাসুদ।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies