শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলক
নির্বাচিত সংসদ

আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন ব্যবসায়ী নেতা শফিউল

শেয়ার করুন:

তৌফিক ইমাম / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

ঢাকা-১০ সংসদীয় আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে শফিউল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিজিএমইএ’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান। ফরম বিতরণের সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন শেখ ফজলে নূর তাপস। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য গত ২৯ ডিসেম্বর সংসদ থেকে পদত্যাগ করেন তিনি। ওইদিনই আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে জাতীয় সংসদ সচিবালয়।

এরপর ৬ ফেব্রুয়ারি শূন্য ঘোষিত এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২১ মার্চ ভোট অনুষ্ঠিত হবে। একই দিনে ভোটগ্রহণ হবে গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনেও। গত ১০ জানুয়ারি মোজাম্মেল হোসেনের মৃত্যুতে বাগেরহাট-৪ এবং গত বছরের ২৭ ডিসেম্বর ইউনুস আলী সরকারের মৃত্যুতে গাইবান্ধা-৩ আসন শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

Powered by Done 5 Technologies