বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
আন্তর্জাতিক

কেজরিওয়ালকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

শেয়ার করুন:

আন্তর্জাতিক ডেস্ক / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

দিল্লিতে ‘আম আদমি পার্টি’র নিরঙ্কুশ জয়ে অরবিন্দ কেজরিওয়ালকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিধানসভার ৭০টি আসনের মধ্যে ৬২টিতে জয় পেয়েছে দলটি; বিজেপির ভাগ্যে জুটেছে ৮টি।

মঙ্গলবার রাতেই জয় নিশ্চিতের পর টুইটবার্তায় মোদি লিখেন, দিল্লির মানুষের প্রত্যাশা পূরণে আম আদমি পার্টিকে শুভকামনা জানাই। তৃতীয় দফা এককভাবে দিল্লির সরকার গঠন করতে যাচ্ছে আম আদমি। তবে, গেলোবারের তুলনায় পাঁচটি আসন হারিয়েছে দলটি। সেই আসনগুলোতেই জয় হাসিল করেছে বিজেপি। বিধানসভা নির্বাচনে কোন আসনে জয়ী না হওয়ায় কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন। ১৪ বা ১৬ ফেব্রুয়ারি নাগাদ শপথগ্রহণ করতে পারে দিল্লির সরকার।

পর্যবেক্ষকরা বলছেন, দিল্লিতে এবারের নির্বাচনকে সাম্প্রদায়িক মেরুকরণের দিকে ঠেলে দেয়ার চেষ্টা চালিয়েছিলো কেন্দ্রের ক্ষমতাসীনরা। তবে, ভোটাররা সেই চেষ্টা বানচাল করেছেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies