বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
খবর শিক্ষা

ভূরুঙ্গামারীতে মুজিব শতবর্ষে স্টাডি ক্লাব পাঠাগার উদ্বোধন

শেয়ার করুন:

কুড়িগ্রাম : ভূরুঙ্গামারীতে মুজিব শতবর্ষ উপলক্ষে স্টাডি ক্লাবে পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার নামক এলাকায় অর্ধশতাধিক শিক্ষিত যুবক মুজিব শতবর্ষ দিবসে স্টাডি ক্লাব নামক সংগঠনটির অগ্রযাত্রা শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার উক্ত ক্লাবের পাঠাগারে শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনী ও শেখ মুজিবুর রহমান সহ কিছু মূল্যবান বই প্রদান করে পাঠাগারটির শুভ উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম। এ সময় পৃষ্ঠ পোষকতায় সামিউল বাশির সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মেজবাউল হক বইজু, প্রধান শিক্ষক কাজিমুদ্দিন, রেজ্জাকুল আলম লেলিন, মিজানুর রহমান নান্নু, (অবঃ সেনা) আবুল হোসেন প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম বলেন, বই পড়ার মধ্যে দিয়ে যুব সমাজকে মাদকাসক্ত সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড থেকে দূরে সরিয়ে রাখতে এই পাঠাগারটি স্থাপিত করা হলো।

মৈত্রী/এফকেএ/এএ

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies